প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফর বাতিল করা হয়েছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আগামীকাল সোমবার তার ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা ছিল।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ইউনেস্কোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সফরে প্রধানমন্ত্রীর আগামীকাল প্যারিস যাওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রীর প্যারিস সফর বাতিলের সিদ্ধান্ত আজ রোববার দুপুরে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।
তবে এর আগেই প্রধানমন্ত্রীর এই প্যারিস সফর নিয়ে ব্রিফিং করতে রোববার বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।
এই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বৈঠকের কথা ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













