প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিমানবাহিনীর প্রধান


বিমানবাহিনীর নতুন প্রধান এয়ার মার্শাল আবু এসরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমানবাহিনীর প্রধান বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী এ সময় বিমানবাহিনীর নতুন প্রধানকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিমানবাহিনীকে একটি আধুনিক, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত করতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত এবং সংবিধানের প্রতি অবিচল আস্থা রেখে বিমান বাহিনী নতুন প্রধানের নেতৃত্বে কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। গত ১২ জুন তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব নেন আবু এসরার। তিনি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর স্থলাভিষিক্ত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













