প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন চার রাষ্ট্রদূত!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। ঢাকা ও রংপুরে দুজন বিদেশি নাগরিককে গুলি করে হত্যার পটভূমিতে ওই চার দূত অনেক দিন ধরে একসঙ্গে দৌড়ঝাঁপ করছেন। চলতি মাসের প্রথমে তারা পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানান।
গত সপ্তাহে তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে ঘটনার স্বচ্ছ তদন্তের তাগিদ পুনর্ব্যক্ত করেন পশ্চিমা ওই চার কূটনীতিক। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, বিদেশি নাগরিক ও কূটনীতিকদের নিরাপত্তায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও পশ্চিমা স্বার্থের ওপর আরো আঘাতের আশঙ্কা থেকে তারা মুক্ত হতে পারছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













