মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রশাসনের নাকের ডগায় বাল্যবিয়ের উৎসব!

আগামীকাল শুক্রবার ১৪ বছর বয়সী মেয়েটির বিয়ে হবে। তার সাতদিন আগে থেকেই চলছিল বিয়ের উৎসবের প্রস্তুতি। ঘটনার শিকার মেয়েটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াসুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মোঃ জলিল খান। সে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা খন্দকারের ননদ বলে জানা গেছে।

মাদ্রাসা ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার পোশমজম গ্রামের মোঃ আক্কাস আলী হাওলাদারের কনিষ্ঠ পুত্র মোঃ সাইফুল ইসলামের সাথে ওই মাদ্রাসার ছাত্রীর আগামীকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। বিয়েতে বরযাত্রীসহ ৫ শতাধিক অতিথির জন্য প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। ইতোমধ্যে আজ বৃহস্পতিবার কনের গায়ে হলুদ অনুষ্ঠানও হয়ে গেছে!

জানা গেছে, উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার পূর্বদিকে ওই মাদ্রাসা ছাত্রীর বাড়ি। তার বিয়ে উপলক্ষে সড়কের পাশেই তৈরি করা হয়েছে সুবিশাল গেট। ব্যাপক আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে বিয়ে বাড়ির আশপাশ। গত ১ সপ্তাহ ধরে গভীর রাত পর্যন্ত বাজছে বিয়ের সানাই। বিয়ে উপলক্ষে সাউন্ড সিস্টেমের উচ্চস্বরে বাড়ির আশপাশের লোকজনের ঘুম হারাম ও শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটলেও তা পুলিশের কানে পৌঁছে না। মেয়েটির আত্মীয়-স্বজনরা প্রভাবশালী হওয়ার কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

এ ব্যাপারে ওই মাদ্রাসার সুপার মাওলানা আঃ সাত্তার বলেন, মেয়েটি আমার মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী। তার বিয়ের ব্যাপারে তিনি কিছু জানিনা ।

জানতে চাইলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব আলম মুঠোফোনে বলেন, “বাল্য বিয়ের বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি