শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রাইভেটের নামে ছাত্রীর সর্বনাশ, ছাত্র ও শিক্ষক মিলেমিশে ধর্ষণ

ফুলপুরে প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রীর সর্বনাশ হয়েছে। বৃদ্ধ শিক্ষক তার সঙ্গে কৌশলে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। ওই ছাত্রী তার কাছে যেতে না চাইলে বই খাতা অাটকে রেখে তার কাছে যেতে বাধ্য করা হতো। একপর্যায়ে বিষয়টি অপর এক ছাত্র টের পায়।

এসময় ওই শিক্ষক নিজের দোষ ঢাকতে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার ব্যবস্থা করে দেয়। এভাবে ওই ছাত্রীর সঙ্গে ছাত্র-শিক্ষকের অবৈধ সম্পর্ক চলতে থাকে। এভাবে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে ওই ছাত্রী অবৈধ সন্তান প্রসব করলে এনিয়ে তোলপাড় শুরু হয়।

বর্তমানে ওই ছাত্রী ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ কিশোরীর প্রাইভেট শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। রোববার দুপুরে ওই ছাত্রী নিজ গৃহে কন্যা সন্তান প্রসব করে। পরদিন শিশু অসুস্থ্য হয়ে গেলে চিকিৎসার জন্য ফুলপুর হাসপতালে ভর্তি করা হয়।

জানা গেছে, পৌরসভার সাহাপুর গ্রামের ৭০ বছর বয়সী শিক্ষক মোসলেম উদ্দিনের কাছে সে প্রাইভেট পড়ত। সে তৃতীয় শ্রেণী থেকে মোসলেম উদ্দিনের কাছে প্রাইভেট পড়ে আসছিল। দু’বছর আগে থেকে শিক্ষক মোসলেম উদ্দিন তার সঙ্গে কৌশলে অনৈতিক সম্পর্ক স্থাপন করে।

বিষয়টি তার সঙ্গে পাইভেট পড়তে আসা একই গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্র পরিমল চন্দ্র জোয়ারদারের পুত্র সুজন জোয়ারদার টের পায়। ঘটনা ধামাচাপা দিতে মোসলেম উদ্দিন ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীর সাথে সুজনকে অবৈধ মেলামেশার সুযোগ করে দেয়।

এক পর্যায়ে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর থেকে ছাত্র-শিক্ষক উভয়ের সাথেই তার অবৈধ মেলামেশা চলে আসছিল। সন্তান প্রসবের খবর পেয়ে পুলিশ সাহাপুর বাজার থেকে শিক্ষক মোসলেম উদ্দিন ও ছাত্র সুজন জোয়ারদারকে গ্রেফতার করে পরদিন কোর্ট হাজতে পাঠিয়েছেন। এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই ছাত্রীর মা বলেন, প্রাইভেট শিক্ষক বিশ্বাস ভঙ্গ করে আমার মেয়ের সর্বনাশ করেছে। তার দাদি বলেন, সন্তান প্রসবের আগ মুহুর্ত পর্যন্ত অন্তঃসত্ত্বার বিষয়টি আমরা টের পাইনি। সে মোসলেমের কাছে প্রাইভেট পড়তে যেতে চাইতনা। আর না গেলেই মোসলেম এসে তার বই খাতা নিয়ে আটক রেখে যেতে বাধ্য করত।
ফুলপুর থানার থানার ওসি মাজহারুল হক বলেন ডিএনএ টেষ্টের মাধ্যমে পিতা সনাক্ত করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার