রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘প্রাণের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ – রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্য। দেশের এই ঐতিহ্য যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি তিনি আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে ট্রাস্টের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন এবং ট্রাস্টের কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে তারা ট্রাস্টের বিভিন্ন বাস্তবায়নাধীন ও ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহায়তার জন্য তারা তাঁর সহযোগিতা কামনা করেন। তারা রাষ্ট্রপতিকে জানান, বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। তারা এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সহায়তা কামনা করেন।

তারা রাষ্ট্রপতিকে জানান, ট্রাস্ট শিগগির একটি আর্ন্তজাতিক শান্তি সম্মেলন করার পরিকল্পনা করেছে। এই অনুষ্ঠানে তারা প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানান। রাষ্ট্রপতি শান্তি সম্মেলন করার উদ্যোগকে স্বাগত জানান। বাসস।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে