রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফরহাদ মজহারকে অপহরণ, মুক্তিপণ ৩০ লাখ

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এবং অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর শ্যামলীর আদাবরের নিজ বাড়ি থেকে সোমবার ভোর পাঁচটার দিকে তিনি বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে স্বাভাবিক পোশাক পরে তিনি হেঁটে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপর ৫টা ২৯ মিনিটে তাঁর স্ত্রীর মুঠোফোনে ফোন করে ফরহাদ মজহার বলেন, ‘আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলবে।’

এরপর ৬টা ২১ মিনিটে আবার ফোন আসে, পরে আবারো আসে। সেসব ফোনে পরিবারের কাছে ৩৫ লাখ, পরে ৩০ লাখ টাকা দাবি করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার স্ত্রী ফরিদা আখতার অভিযোগ করেছেন, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। তার স্ত্রী আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিপ্লব কুমার বলেন, ফরহাদ মজহারের ফোন ট্র্যাক করে জানতে পেরেছি, তার অবস্থান বদলাচ্ছে। কখনো আরিচা, কখনো ফরিদপুর কখনো মাগুরায়। তাঁকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে