শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফেলে দেওয়া বোতল দিয়ে সাজিয়ে তুলুন আপনার ‘ঘর’

ঘর সাজানোর জন্য আপনি কতই না টাকা খরচ করেন৷ কিন্তু খরচ না করে ফেলে দেওয়া জিনিস দিয়েই আপনি ঘর সাজাতে পারেন একেবারে অন্যরকম করে৷ যেমন প্লাস্টিকের জলের বোতল৷ ইউস অ্যান্ড থ্রো জলের বোতল গুলিকে ফেলে না দিয়ে মনের মতো করে এগুলি দিয়েই সাজিয়ে ফেলুন নিজের ঘর৷ কিংবা আপনার প্রিয় কোনও মানুষের স্পেশাল ডে-তে গিফ্টও করতে পারেন হাতে বানানো জিনিস দিয়ে৷সেরকমই কিছু টিপস রইল আপনার জন্য।

১. রঙ পেনসিলের বাক্স: জলের বোতলকে কাত করে রাখুন৷ এবার উপরের দিকের অংশটির অর্ধেক সমাল করে কেটে নিন৷ এর ফলে একটি বাক্সের আকৃতি তৈরি হবে যার অর্ধেক অংশ ঢাকা থাকবে৷ এরকম কয়েকটি বাক্সের মধ্যে আপনি বিভিন্ন রঙের রঙপেনসিল সাজিয়ে রাখতে পারেন৷1

২. ল্যাম্প: বোতলটিকে প্রথমে উল্টে নিন৷ এবার বোতলকে সোজা করে রাখলে যে অংশ মাটিতে লেগে থাকে সেই অশকে কেটে নিন৷ কোল্ড ড্রিংকের বোতল হলে ওই অংশ কাটলে একটি ফুলের মতো আকার তৈরি হবে৷ এইভাবে অনেকগুলি বোতল কেটে নিয়ে সবগুলিকে এমনভাবে জুড়ে নিন যাতে তা একটি নির্দিশ্ট আকার পায়৷ গোল অথবা চৌকো৷ এবার সেটিকে একটি স্ট্যানড ল্যামপের বাল্বের উপরে বসিয়ে দিন৷ আপনার হ্যান্ড মেড ল্যাম্প রেডি৷

2

৩. পর্দা: অনেকগুলি বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার ওই কেটে রাখা অংশ গুলিকে একটি লম্বা সুতোয় কিছুদুর অন্তর গেঁখে নিন৷ অনেকগুলি সুতো পরপর গেঁথে সুতোর উপরের অংশকে একটি শক্ত দড়ির সঙ্গে বেঁধে নিন৷ এবার এটি ঝুলিয়ে দিন আপনার ব্যালকনির দরজার সামনে৷ এতে আপনার ব্যালকনির সামনে একটি সুন্দর ভিউ তৈরি হবে৷

3

৪. নাইট ল্যাম্প: অনেকগুলি বোতলের তলার দিকের অংশ একইভাবে কেটে নিন৷ এবার সেগুলিকে লম্বা কয়েকটি সুতোয় গাঁথুন৷ এবার সেগুলিকে একটি গোল কোনও সিডি বা চাকতিতে পরপর গেঁথে নিন৷ একটি গোল ঝালোর তৈরি হলে সেটির মঝে বাল্ব রেখে উপর থেকে ঝুলিয়ে দিন৷ আপনার ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে৷ এটি আপনি আপনার ডাইনিং স্পেসেও রাখতে পারেন৷4

৫. শেড: আপনার ছাদে কোনও বসার জায়গা থাকলে বা বাড়ির সামনে বাগান থাকলে সেখানে শেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন জলের বোতল৷ বোতলের তলারদিকের উঁচু অংশগুলিকে পোস্টার রঙ দিয়ে আলাদা আলাদা রঙ করে নিন৷ এবার চারপাশে চারটি লম্বা স্ট্যান্ড পুতে নিন৷ এবার এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে অনেকগুলি লম্বালম্বি এবং আড়াআড়িভাবে সুতো বেঁধে নিন৷ এরপরে ওই সুতোর সঙ্গে বোতলের মুখগুলি বেঁধে নিন৷ তাহলেই তৈরি আপনার মাল্টি কালার শেড৷5

৬. হ্যাঙ্গিং গার্ডেন: কয়েকটি সমান বোতলকে কাত করে শুয়ে নিন৷ এবার উপরের দিকে যে অংশ রয়েছে তার মঝের কিছু অংশ কেটে নিন৷ এবার বোতল কাত করে রেখে সামনের এবং পিছনের অংশকে শক্ত তার দিয়ে গেঁথে দিন৷ একই তারে পরপর দুই থেকে তিনটি বোতল এইভাবে রাখুন৷ এবার ওই বোতলের ফঁকা অংশে মাটি দিয়ে তাতে ছোট ছোট বাহারী ফুলের গাছ লাগিয়ে ঝুলিয়ে দিন৷ আপনার হ্যাংগিং গার্ডেন রেডি৷6

৭. অর্নামেন্ট স্ট্যান্ড: বোতলের তলার দিকের অংশগুলি কেটে রাখুন৷ এবার ওই কাটা অংশের মধ্যিখানের অংশকে গোল করে কেটে নিন৷ এবার একটি লম্বা স্ট্যান্ডকে ওই গোল করে কাটা ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে দিন৷ নির্দিশ্ট তফাতে ওই অংশগুলিকে রাখুন৷ এবার কয়েকটি বাটির মতো অংশ তৈরি হলে তাতে আপনি রাখতে পারবেন আপনার পছন্দের গয়না৷7

৮. মোম স্ট্যান্ড: বোতলের মুখের কাছের সরু অংশ সমেত কিছুটা মোটা অংশ কেটে নিন৷ দুটি বোতলের মুখকে মুখোমুখি জোড়া লাগিয়ে দিন৷ এতে দুইদিকেই দুটি স্ট্যান্ডের মতো অংশ তৈরি হবে৷ এতি আপনি রাখতে পারেন মোমবাত৷8

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?