ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার
ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ফেসবুকের পক্ষে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পলিসি ম্যানেজার দিপালী লিবারহেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাং। এছাড়া বিটিআরসি, এনটিএমসিসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন বেঠকে।
আজ রোববার সকাল সোয়া ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে কনরফারেন্স কক্ষে বৈঠকটি শুরু হয়। চিঠি পাঠানোর ষষ্ঠ দিনে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসলো ফেসবুক কর্মকর্তারা।
এর আগে শনিবার রাতে ঢাকায় এসেছেন ফেসবুকের এই দুই কর্মকর্তা। সাইবার সন্ত্রাস ও হয়রানি রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও তথ্য আদান প্রদানে সহযোগিতার জন্য একটি চুক্তি করতে আগ্রহ জানিয়ে গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর পরে দিনই চিঠির উত্তর পাঠায় কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













