বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আগুন : ১৯ উদ্ধার, গুরুতর আহত ১


বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন নারীসহ মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বসুন্ধারা গ্রুপের হেড অব মার্কেটিং জসিম উদ্দীন।
বোববার বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের তিনি বলেন, দুই দফায় তিন নারীসহ ১৯ জনকে উদ্ধার করেছি আমরা। এদের মধ্যে একজন আহত হয়েছেন। এরা সবাই বসুন্ধরা গ্রুপের কর্মী।
আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আমরা ধারণা করছি। রাতের মধ্যেই মার্কেট পরিষ্কার করে আগামীকাল বা পরশু থেকে ফের কার্যক্রম শুরু করার চেষ্টা করব আমরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরামর্শ ও আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। তবে ছোটখাটো অগ্নিকাণ্ড দেশ-বিদেশের বিভিন্ন শপিংমলে ঘটেই।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন, আগ্নিকাণ্ডের শুরু থেকে আমাদের কর্মীরাই তা নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। পরে ফায়ার সার্ভিস এসে আমাদের সহযোগিতা করে।
এদিকে মার্কেটের ৯তলা থেকে বসুন্ধরা গ্রুপের এসি মেকানিক্যাল ইউনিটের কর্মী মামুন মুন্সি (৩৫) নামের একজনকে গুরুতর আহত আবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













