বাংলাদেশী শ্রমিককে চড় মারায় মালয়েশিয়ায় ব্যবসায়ী আটক
মালয়েশিয়ায় একটি গাড়ি পরিস্কার করার ওয়ার্কশপে বাংলাদেশী শ্রমিককে চড় মারার দায়ে এক ব্যবসায়ীকে আটক করেছে দেশটির পুলিশ।সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশী শ্রমিককে চড় মারার ভিডিও সম্প্রচারিত হলে ক্ষোভ প্রকাশ করেন মালয়েশিয়রা। এরপর পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেয়।
মালয়েশিয়ার সুবাং পেরদানা একটি কারওয়াশ ওয়ার্কশপে বাংলাদেশী শ্রমিককে চড় মারার ঘটনা ঘটে। গাড়ির ভেতরে পরিস্কার করার সময় সিটে বসেছিলেন বাংলাদেশী ওই শ্রমিক। আর তাতেই গাড়িটি নোংরা হয়েছে বলে ক্ষিপ্ত হয়ে ওঠে গাড়ির মালিক। শাসানোর এক পর্যায়ে বাংলাদেশী শ্রমিকের গায়ে হাত তোলে ওই ব্যক্তি।
বাংলাদেশী শ্রমিককে আহত করার দায়ে ৩০ বছর বয়সী ওই মালয়েশিয় ব্যবসায়ীকে আটক ও রিমান্ডের কথা নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় পুলিশ প্রধান। শনিবার বাংলাদেশী ওই শ্রমিককে চড় মারার ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মালয়েশিয় ব্যবসায়ীর নির্দয় আচরণের নিন্দায় সরব হন সাধারণ মালয়েশিয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













