শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কোরিয়ানদের প্রতি স্পিকারের আহ্বান!

কোরীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও অধিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলির ডেপুটি স্পিকার জিয়ং কেব উনের নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদল সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

শিরীন শারমিন চৌধুরী বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। এ সম্পর্ককে সমৃদ্ধ করে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়নের অংশীদার। তিনি প্রতিনিধিদলের এ সাক্ষাতকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে আরও অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন।

কোরিয়ার ডেপুটি স্পিকার বলেন, কোরীয় অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশ সরকার এসব বিনিয়োগকারীদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। তিনি ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কোরিয়ার ডেপুটি স্পিকার সেই দেশের স্পিকারের একটি আমন্ত্রণপত্র বাংলাদেশের স্পিকারের হাতে হস্তান্তর করেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল এসেম্বেলীর সদস্য চুই ইয়ং হুন ও শুন ইন চুন এবং রাষ্ট্রদূত অন সুয়ং ডু উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ