রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশে ৬ দশমিক আট মাত্রার ভূমিকম্প

বাংলাদেশে বিভিন্ন জেলায় কিছুক্ষণ আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক আট । এর উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল

বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের বেশ কাছে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫৭ কিলোমিটার । ভোর ৫টা ৭ মিনিটে শুরু হয়ে কম্পনটি মিনিট খানেক স্থায়ী হয়।

ঢাকায় অনেকেই বলছেন এর আগে তারা এমন শক্তিশালী ধাক্কা অনুভব করেন নি। এসময় ঢাকার বিভিন্ন স্থানে মানুষজনকে আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা গেছে।

ঢাকায় দিনের আলো ফোটার আগেই রাস্তা হটাত সরগরম হয়ে ওঠে তাদের উপস্থিতিতে। কোলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন মনিপুরের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হতাহতের খবর এখনো জানা যায়নি। উৎপত্তিস্থলের এই এলাকাটিকে একটি ভূমিকম্প প্রবণ এলাকা বলা হয়। দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ২০১৫ সালের এপ্রিলে শক্তিশালী ভূমিকম্পে ৯ হাজারের মতো মানুষ মারা গেছে।

প্রায় ১০ লাখের মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।২০০৫ সালে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে আর এক ভূমিকম্পে ৭৫ হাজার মানুষ নিহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে