রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের পরিবর্তন হবে না, অভিমত পররাষ্ট্র উপদেষ্টার

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ নিয়ে মার্কিন অবস্থানের বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের চ্যালেঞ্জের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আগে থেকে কোনো কিছু স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আমরা আরও দুই মাস দেখি, সময় তো রয়েছে। তারপর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, এরপর উনি কী কী পদক্ষেপ নেন, সে অনুযায়ী…। উনি তো (ট্রাম্প) বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে অথবা খারাপ হবে, কিছুই বলেননি।”

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে দলের ভিত্তিতে হয়, তা তো না। যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে আলাপ চলছিল, তাদের যে চাওয়া ছিল, দেনদরবার হচ্ছিল, সেগুলো কিন্তু পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনের নীতিতে বাংলাদেশ নিয়ে বড় কোনো পরিবর্তন দেখা যাবে।”

“আমি দেখি, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে যে কি হয়”, যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে