বাংলা একাডেমিতে কবি রফিক আজাদের মরদেহ


সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হয়েছে। সেখানে কবি রফিক আজাদকে শ্রদ্ধা নিবেদন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা একাডেমি চত্বরে নেওয়া হয় কবির মরদেহ। বাংলা একাডেমি থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ধানমণ্ডির বাসায় নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
শনিবার দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী কবি রফিক আজাদ। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এর আগে তিনি গত ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













