বাজেটে শতকোটি টাকা চেয়েছে ইসি


ভোটের জন্য নতুন অর্থ বছরের বাজেটে একশ কোটির বেশি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বরাদ্দ চেয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। বর্তমান ইসির মেয়াদের শেষ সময়ের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ মেয়াদোত্তীর্ণ পাঁচ শতধিক ইউপিতে ভোট করার কথা রয়েছে ইসির। এছাড়া সংসদ ও স্থানীয় সরকারের কিছু উপ নির্বাচনও হবে এই সময়ে।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক জানান, দুই সিটির জন্য প্রায় ১০ কোটি টাকা; ইউপির জন্য প্রায় ৭৫ কোটি টাকা এবং উপ নির্বাচনের জন্য ২৩ কোটি টাকা সম্ভাব্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ইসির জন্য প্রায় ১০৮ কোটি টাকা চাওয়া হয়েছে। এর বাইরেও প্রয়োজন হলে পরবর্তীতে তা সঙ্কুলান করা হবে। নির্বাচন ছাড়াও অন্যান্য খাতে ইসির বাজেটের পূর্ণাঙ্গ আকার বাজেট প্রস্তাবের পর জানা যাবে।
ইসি কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদ, সিটি করপোরেশনের নির্বাচন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম, ডাটাবেইজ সংরক্ষণে সার্ভার স্টেশন ভবন নির্মাণ, ইসি ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবন নির্মাণ, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই অব্যাহত রাখা এবং নির্বাচনী ব্যবস্থাপনার উন্নয়ন হবে নতুন অর্থবছরে ইসির উল্লেখযোগ্য কাজ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













