বাদ যাচ্ছে বয়াম-মূলা-শিলপাটা!


সমালোচনা মুখে পড়ে লিঙ্গ বৈষম্য সৃষ্টি করে এমন কিছু নির্বাচনী প্রতীক বাদ দেওয়ার চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে পরবর্তী সময়ের ভোটে নারী প্রার্থীদের ক্ষেত্রে এসব প্রতীক আর ব্যালট পেপারে থাকবে না। পরিবর্তে নতুন প্রতীক দেবে ইসি।
সংরক্ষিত মহিলা পদের প্রতীকে কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, যেহেতু এর আগে এ বিষয়ে কিছু অভিযোগ ছিল তাই কিছু প্রতীক পরিবর্তন করে নতুন করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোও চূড়ান্ত নয়। আগামী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সংরক্ষিত মহিলা পদে যে প্রতীকগুলো ছিল সেগুলো হলো- কেটলি, গ্লাস, পানপাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বয়াম, মূলা, মোড়া, শিলপাটা ও স্টিল আলমারি।
অপরদিকে এখন ইসির প্রস্তাবিত প্রতীকের মধ্যে রয়েছে- এনার্জি বাল্ব, কদম ফুল, কেটলি, গ্লাস, জিপ গাড়ি, পানপাতা, পিঞ্জর, বেহালা, চশমা ও স্টিল আলমারি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













