মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাম মোর্চার মিছিলে পুলিশের লাঠিচার্জ আহত ১৫

সুন্দরবন রক্ষায় গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ ও মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। মানিকগঞ্জে
আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই বাম মোর্চার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে আবার যাত্রা শুরু করেছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর তিনটার দিকে বাম মোর্চার অভিযাত্রা মানিকগঞ্জ শহরে পৌঁছে। বিজয় মেলা মাঠের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশে উপস্থিত হয় অভিযাত্রাটি। এ সময় পুলিশ তাদের মাইক, ব্যানার ও চেয়ার ছিনিয়ে নিয়ে সমাবেশে বাধা দেয়। পুলিশি বাধার প্রতিবাদে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বাম মোর্চার নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে।

এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি অবজারভার ও আমাদের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনসহ বাম মোর্চার অন্তত ১৫জন আহত হন। পুলিশের লাঠিচার্জে তার ক্যামেরা ভেঙে গেছে বলে জানান সাংবাদিক সুজন।

উল্লেখ্য, রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ পরিবেশ বিধ্বংসীদের কবল থেকে ‘সুন্দরবন রক্ষা অভিযাত্রা’ করছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চাসহ বেশকিছু রাজনৈতিক ও সামাজিক দল। তারা গত ১৩ অক্টোবর ঢাকা থেকে সুন্দরবন রক্ষা অভিযাত্রা শুরু করেছে। পথিমধ্যে বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ শেষে আগামী ১৭ অক্টোবর বাগেরহাটে সমাপনী সমাবেশ করবে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ