শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাল্যবিয়ের অভিযোগে বরসহ ৩ জনের কারাদণ্ড

রব এসেছে, বরযাত্রী এসেছে, খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ বিয়ে অনুষ্ঠানে হাজির। পুলিশসহ ম্যাজিস্ট্রেট সেখানে হাজির হয়েছে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে নয় বাল্য বিবাহ বন্ধ করতে। ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী শিল্পি আক্তারের (১৫) বিয়ে অনুষ্ঠানে বৃহস্পতিরার রাতে এ ঘটনা ঘটে।

ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে বিয়ের আসর থেকে বর, বরের পিতা ও কনের পিতাকে আটক করে। আটককৃতরা হলেন পুলিশ টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব খড়িবাড়ী গ্রামের বিশা ভুইয়ার পুত্র বর লেবু ইসলাম (২২), মৃতু আশান ভুইয়ার পুত্র (বরের পিতা) বিশা ভুইয়া ও ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের মৃত্য আব্দুল লতিফের পুত্র কনের পিতা আযম আলী (৫০)।

রাতেই ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কর্মকর্তা (ভুমি) মিল্টন চন্দ্র রায় ভ্র্যাম্যমান আদালতে আটককৃত ৩জনকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের শুক্রবার সকালে জেল হাযতে পাঠানো হয়েছে।

এদিকে ডিমলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ও বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের হামিদুল ইসলামের কন্যা রুমা আক্তারে বাল্যবিয়ের অনুষ্ঠানে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের উপস্থিতির সংবাদ টের পেয়ে বাড়ীর সকলে পালিয়ে যায়। পুলিশ বিবাহের প্যান্ডেলসহ যাবতীয় জিনিসপত্র তচনছ করে দেয়।

এ সময় ছাত্রীটির দাদা নমির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি