বিচারকের স্বাক্ষর জাল: দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন ৪ আগস্ট


ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর স্বাক্ষর জালের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই সাইফুল ইসলাম প্রতিবেদন দাখিল করেননি বিধায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- আদালতের মোটরযান শাখার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফুয়াদ উদ্দিন এবং একই শাখার কনস্টেবল আবু মুসা।
আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় দুটি গাড়ির (ঢাকা মেট্রো-ল ২ ৫৫ ৮২২০ এবং ঢাকা মেট্রো- ল ৩৪ ০৯১৮) চালককে জরিমানা করে ট্রাফিক পুলিশ। জরিমানার টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নন এফআইআর পৃথক দুই মামলা আদালতে পাঠানো হয়।
এরপর আদালত দুই চালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পরোয়ানা ফেরতের কাগজে বিচারকের স্বাক্ষর জাল করেন এসআই ফুয়াদ উদ্দিন ও কনস্টেবল আবু মুসা। এ ঘটনা জানাজানি হলে তারা পালিয়ে যান।
এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গত বছরের ২৫ সেপ্টেম্বর সিএমএম আদালত-১০ এর বেঞ্চ সহকারী ইমরান হোসেন বাদী হয়ে রাজধানীর কোতোয়ালী থানায় মামলা করেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কমিশনার বরাবর লিখিত আবেদন করে আদালতের প্রসিকিউশন বিভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













