শুক্রবার, জুন ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদেশী হত্যাকাণ্ড : ‘তিনজনকে ঘিরে তদন্ত চলছে’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে যে তিনজন সরাসরি অংশগ্রহণ করেছিল, তাদের ঘিরেই আমাদের তদন্ত কাজ চলছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার বেলা ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হলো ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা। গ্রেফতার করা হলে- হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র উদ্ধারের পর তারাই বলবে তারা আসলে কারা।’

তিন জন জঙ্গি সংগঠনের সদস্য কি না- জানতে চাইলে তিনি জানান, এ তিনজনের এ রকম কোনো পরিচয় পাওয়া যায়নি। তাদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) বা কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা নেই। ইতোপূর্বে বিভিন্ন জঙ্গি সংগঠনের হত্যাকাণ্ডের সঙ্গে তাবেলা হত্যার মিল খুঁজে পাওয়া যায়নি।

তিন ব্যক্তির রাজনৈতিক পরিচয় রয়েছে কি না- জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতারের উপর আমরা জোর দিচ্ছি। তারা উপস্থিত থেকে কিল করেছে, তারা কিলার।’

গুলশানের কূটনৈতিক জোনের ৯০ নম্বর রোডে ২৮ সেপ্টেম্বর রাত সোয়া ৭টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান এনজিও কর্মী তাভেলা সিজার। এ ঘটনায় তার সহকর্মী অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে