শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিনিয়োগ বাড়াতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য পর্যায়ক্রমে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আজ বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এটি তৃতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বিদ্যুৎ সংযোগ এবং যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রতিটি অর্থনৈতিক অঞ্চলে জলাধার থাকার আবশ্যকতার কথাও বলেছেন।

ইহসানুল করিম বলেন, দেশের নাগরিকদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে অভ্যন্তরীণ বাজার সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদা নির্ধারণ করে উৎপাদনের পরমর্শও দেন প্রধানমন্ত্রী।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমদ, পূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, রেলমন্ত্রী মুজিবুল হক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ বৈঠকে অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ