রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বৈদেশিক কর্মসংস্থান নীতিমালার খসড়া অনুমোদন

অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষার বিধানসহ নিরাপদ অভিবাসনের লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালার খসড়া অনুমোদন পায়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, অভিবাসন নিয়ে ২০০৬ সালের একটি সংক্ষিপ্ত নীতি ছিল। সেটি পুনর্বিন্যাস করে আরও বিস্তারিতভাবে নতুন এই নীতি করা হয়েছে।

তিনি জানান, এ নীতিমালায় ৬টি নীতিনির্ধারণী বিষয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী কর্মীদের অভিবাসন, অভিবাসী শ্রমিকদের পারিবারিক সুরক্ষা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা ইত্যাদি।
এই নীতিমালার ফলে নিরাপদ শ্রম ও অভিবাসন সুরক্ষা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

নতুন নীতিতে নিরাপদ অভিবাসনে উৎসাহিত ও নিশ্চিত করা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা, অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধা ও কল্যাণ, নারী কর্মীদের অভিবাসন, জাতীয় উন্নয়নের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্ত করা এবং শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিচালনার বিষয়ে ‘নীতি নির্দেশ’ রয়েছে বলে জানান সচিব।

তিনি বলেন, নারী কর্মীদের শ্রম অভিবাসন নিয়ে নীতিতে আলাদা একটি অধ্যায় রয়েছে। এ বিষয়ে সরকারকে সমন্বিত কার্যক্রম নিতে বলা হয়েছে। নতুন নীতিমালায় প্রয়োজনীয় সব বিষয়েই বলা আছে। কিছু নতুন আন্তর্জাতিক আইন হয়েছে, যার আলোকে এই নীতি নতুন করে লেখা হয়েছে।’

নীতিমালায় অর্থ, পররাষ্ট্র, বিমান ও বাণিজ্য মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মানব পাচার রোধের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি অনুসরণ করে সরকার প্রয়োজনে নতুন আইন বা বিধিমালা প্রণয়ন করতে পারবে বলে শফিউল আলম জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে