ভবনে আগুন লেগে নিহত সাত জন: মুম্বাইয়ে
মুম্বাইয়ের এলাকায় একটি ২২ তলা আবাসিক ভবনে আগুন লেগে সাতজন নিহত হয়েছেন।
শনিবার বিকালের এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। বিকাল সাড়ে ৫টায় আন্ধেরির চান্দিভালি এলাকার লেক হোম সোসাইটির ২২তলা তিন নম্বর ভবনের ১৪ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির লিফটে আটকা পড়ে তিনজন নিহত হয়েছেন। বাকীরা আগুনে দগ্ধ হয়ে না ধোঁয়ার দমবন্ধ হয়ে মারা গেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের আটটি গাড়ি ব্যবহার করতে হয়। ঘটনার বিষয়ে দমকল বাহিনী একটি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার ভিনায়ক দেশমুখ। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













