ভারতের সীমান্তে ১৬ বাংলাদেশী যুবক গ্রেফতার !
সীমান্ত পার হয়ে আসা ১৬ জন বাংলাদেশী যুবককে গ্রেফতার করল বিএসএফ। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পতিরাম এলাকায়। সেনা সূত্রে জানানো হয়েছে, বিএসএফ-এর ১৯৯ ব্যাটালিয়নের জওয়ানরা ওই ১৬জন বাংলাদেশীকে গ্রেফতার করেছে। হিলির বালুপাড়া এলাকা থেকে একটি গরুর গাড়িতে চেপে তারা কুমারগঞ্জের দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের পিছু নেয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
ধাওয়া করতে করতে গরুর গাড়িটি পতিরাম পুলিশ ফাঁড়ির কাছে আসতেই তাদের গ্রেফতার করে বিএসএফ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তারা কাজের খোঁজে দিল্লি এবং আগ্রায় যাচ্ছিল। প্রত্যেকেরই বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায়। বয়স ১৮ থেকে ২০-র মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













