রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন শুরু

দিল্লীতে আজ (সোমবার) থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। দিল্লী থেকে বিবিসি’র সংবাদদাতা শুভজ্যেতি ঘোষ জানাচ্ছেন, রুটিন এই সম্মেলনের আলোচ্য-সূচীতে রয়েছে আন্তঃ সীমান্ত অপরাধ, জাল নোট পাচার, বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা, অবৈধ অভিবাসন ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মতো বিষয়গুলি।

তবে বহুল আলোচিত ফেলানি খাতুন হত্যা মামলার পুনর্বিচারের রায়ের বিষয়টি ভারতীয় তরফের আলোচ্য-সূচীতে নেই। সংবাদদাতা অবশ্য বলছেন, এই ইস্যুটি অবশ্য বাংলাদেশ তরফের আলোচ্য-সূচীতে সবসময়েই থাকে।

এরকম একটি সীমান্ত সম্মেলনে বিজিবি’র দাবীর প্রেক্ষাপটেই পুনর্বিচারটি হয়েছিল, যদিও রায়ে কোনও হেরফের হয়নি। ফলে এবারও যে বিজিবি বিষয়টি তুলবে তাতে কোনও সন্দেহ নেই।

ফেলানি খাতুন হত্যা মামলার রায়ে কোনও হেরফের না হলেও বিএসএফ-এর ঊর্ধ্বতন মহল এটিকে এখনো অনুমোদন না দেয়ায় রায়টি এখনো পূর্ণতা পায়নি।

সংবাদদাতা বলছেন, যেহেতু এটি একটি স্পর্শকাতর ইস্যু, সেহেতু এই সীমান্ত সম্মেলন শেষ হয়ে যাবার পর হয়তো অনুমোদন দেবার বিষয়টি চূড়ান্ত করবে বিএসএফ কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে