মঙ্গলবার, জুন ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুরান ঢাকায় হোসেনি দালানে বোমা হামলার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।

শনিবার বেলা সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ অন্যান্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করতে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ হামলা চালানো হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিরাপত্তার দুর্বলতা ছিল বলে মনে করি না। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ ধরনের কাজ করছে। আমাদের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে অনেক তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, যা দেখে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘এঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন। এর সঙ্গে জড়িতদের খুব শিগগির আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার গভীর রাতে বোমা হামলায় সাজ্জাদুল হক সানজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতের মধ্যে নারী ও শিশুসহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে