শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাএ বিয়ে করেছেন? হানিমুনে কোথায় যাবেন?

বৃষ্টি মানেই রোম্যান্টিসিজম৷ এই সময় প্রিয় সঙ্গীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার মজাই আলাদা৷ বৃষ্টিতে বিয়ে পণ্ড হওয়ার ভয়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাঁরা বিয়ে সারছেন তাঁদের পরের চিন্তাই হল হানিমুন৷ রোম্যান্টিক মরশুমে মনের মানুষটির হাত ধরে হারিয়ে যাওয়ার ইচ্ছা পূরণ হওয়ার সময় হল এই হানিমুন৷ বৃষ্টির সময় কোথায় যাবেন হানিমুনে? দেখে নিন সেরকম কয়েকটি জায়গা:

১. উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ারস

ভ্যালি অফ ফ্লাওয়ারসকে প্রকৃতির ‘উপহার’ বলা হয়৷ উত্তরাখণ্ডের চামোলি জেলার ফুলের এই দীর্ঘ বিস্তৃত ভ্যালিতে বৃষ্টির সময় ৪০০র বেশি ধরনের ফুল ফোটে৷ যতদূর চোখ যায় মনে হয় শুধু রঙের মেলা বসেছে৷ শীতের সময় এই জায়গাটি বরফে ঢাকা থাকে৷ শুধুমাত্র বৃষ্টির সময়ই দেখা যায় এর সৌন্দর্য৷ উপভোগ করা যায় প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে৷ জুন মাস থেকে অক্টোবর মাসেই এই জায়গাটিতে যেতে পারেন পর্যটকরা৷ পাহাড়ি ফুলে ঢাকা এই বিস্তীর্ণ অঞ্চল আপানাকে মুগ্ধ করবেই৷

২. কর্ণাটকের কুর্গ

kurg

 

একে বলা হয় ‘ভারতের স্কটল্যান্ড’৷ কর্ণাটকের সব থেকে সমৃদ্ধশালী পাহাড়ি স্টেশন৷ কুর্গের অ্যাব্যে এবং ইরাপ্পু ঝরনাধারা বৃষ্টির সময় অসাধারণ রূপ নেয়৷  প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ‘দক্ষিণের কাশ্মীর’ বলেও পরিচিত কুর্গ৷ কফি বাগানের মধ্যে ঝরনা এবং প্রকৃতির রূপ পর্যটকদের মধ্যে এক অদ্ভুত ভাললাগা তৈরি করে৷ তাডিয়ানডোমলের সর্বাপেক্ষা উঁচু শিখরেও যেতে পারেন আপনি৷

৩. মেঘালয়ের শিলং

 

shillong

যাঁরা বৃষ্টি ভালোবাসেন তাদের একবার অন্তত মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আসা উচিত৷ শিলংয়ের সৌন্দর্য যেন আরও শতগুন বেড়ে যায় বৃষ্টির মরশুমে৷ মেঘাচ্ছন্ন এই জায়গাটি বৃষ্টির সময় সতেজ করবে আপনাকে৷ বিয়ের ক্লান্তি দূর করার জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত৷ বৃষ্টিতে বন্যার ভয় না থাকলে একান্ত নিভৃতে এই জায়গাটির রোম্যান্টিসিজম উপভোগ করে আসুন প্রিয় মানুষের হাত ধরে৷ এলিফ্যান্ট ঝরনা ও স্প্রেড ইগল ঝরনা এখানের অসাধারণ জায়গা৷

৪. পুদুচেরি:

puduchery

সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগ করতে হলে পুদুচেরি বা পন্ডিচেরি উপযুক্ত জায়গা৷ আপনার প্রিয় মানুষটির হাত ধরে বৃষ্টিতে ভিজতে হলে আপনি যেতেই পারেন এখানে৷ সমুদ্রতটে বৃষ্টি ভেজা সন্ধ্যে আপনাকে মুগ্ধ করবে৷ অরোভিল্লে সমুদ্র সৈকত, সেরেনিটি সমুদ্রতট, ভিল্লিআনুর সৈকত উল্লেখযোগ্য কয়েকটি জায়গা৷ চুন্নাম্বার বোট হাউস জলপ্রিয় মানুষদের খুবই প্রিয় জায়গা৷

৫. কেরালার কোভালাম:

নারকেল গাছে ঘেরা এই সমুদ্র সৈকত বৃষ্টির সময় আরও সতেজ ও সবুজ দেখায়৷ কোভালামে তিনটি সমুদ্রসৈকত রয়েছে৷ সমুদ্রের তীরে সূর্যোদয় ও সূর্যাস্তের সোন্দর্য মুগ্ধ করে দর্শকদের৷ এখানের আয়ুর্বেদিক মেসেজ  আপনাকে সতেজ করতে পারে৷ বিয়ের ধকলের পরে এই রিফ্রেসিং মেসেজ আপনাকে অদ্ভুত আরাম দিতে পারে৷

 

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?