বুধবার, জুন ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাহে রমজানের শেষ জুমা আজ

১৭ জুলাই শুক্রবার আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ জুমা। এদিন আল কুদস দিবসও। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে ইহুদিদের দখলে রয়েছে।

এই পবিত্র মসজিদকে মুক্ত করার দাবিতে রমজানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় আল-কুদস দিবস। হমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন মুসলমানেরা। এমনিতেই সপ্তাহে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ।

তদুপরি রমজানের মাস হওয়ায় এবং রমজানের শেষ জুমা হওয়ায় এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জুমাতুল বিদার দিন ধর্মপ্রাণ মুসল্লিরা প্রধান মসজিদ তথা বড় জামাতে শরিক হওয়ার চেষ্টা করেন। ফলে দেশের প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ অন্যান্য মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাবে। মসজিদ ছাড়িয়ে আশপাশের রাস্তায় মুসল্লিরা কাতারবন্দী হয়ে নামাজ আদায় করেন।

বায়তুল মুকাদ্দাস হচ্ছে ইসলামের প্রথম কিবলা এবং মক্কা মুআজজামাহ ও মদিনা মুনাওয়ারার পরে তৃতীয় পবিত্র স্থান। রাসূলে করিম [সা:] মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুন্নব্বী ও বায়তুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন।

হিজরতের পর বায়তুল মুকাদ্দাস ইসলামের প্রথম কিবলা ছিল। বায়তুল মুকাদ্দাস দুনিয়ার জন্য অসংখ্য ভূখণ্ডের মতো কোনো সাধারণ ভূখণ্ড নয়। এ পবিত্র ঘর থেকেই খাতামুন্নাবীয়ীন হজরত মুহাম্মদ (সা:) মিরাজে গমন করেছিলেন।

বায়তুল মুকাদ্দাস মসজিদ এবং আশপাশের এলাকা বহু নবীর স্মৃতি বিজড়িত। এই পবিত্র নাম শুধু একটি স্থানের সাথে জড়িত নয় বরং এই নাম সব মুসলমানের ঈমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে রয়েছে অসংখ্য নবী-রাসূলের রওজা মোবারক। ওহি অবতরণস্থল এবং নগরী, নবীগণের দ্বীন প্রচারের কেন্দ্রভূমি। তাই এ পবিত্র নগরীর প্রতি ভালোবাসা প্রতিটি মুমিনের হৃদয়ের গভীরে প্রোথিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে