শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের লিভ-ইন সঙ্গীর হাতে ধর্ষিত ২১ বছরের তরুণী!

মায়ের লিভ-ইন পার্টনারের লালসার শিকার হল ২১ বছরের এক তরুণী। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ে। মায়ের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে মায়ের বকুনি আর চড় হজম করতে হয়েছে ধর্ষিতা তরুণীকে। এরপর মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করে তরুণী।

তরুণীর কথায়, থানায় অভিযোগ জানানোর পর মা সমানে অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। আর সেই কারণেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হন তরুণী। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুরুচি আত্রেজার নির্দেশে এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে সেক্টর ৫ থানায় মামলা রুজু করা হয়েছে।

রাজস্থানের ঝুনঝুনু এলাকা থেকে গুরগাঁওয়ের সেক্টর ৫-এ লক্ষ্মণ বিহারে মা ও মায়ের লিভ ইন সঙ্গীর সঙ্গে থাকতে শুরু করেন ওই তরুণী। নিজের অভিযোগে তরুণী জানিয়েছেন, ২০০৮ সালে বাবার মৃত্যু হয়। তারপরই ২০১২ সালে তাঁরা ঝুনঝুনু থেকে রাজস্থান চলে আসে।

গুরগাঁওয়ে চলে আসার কিছুদিন পর থেকেই সেক্টর ৫-এ বাড়িতে মায়ের বয়ফ্রেন্ডও তাদের সঙ্গে থাকতে শুরু করে। অভিযুক্ত ভিওয়ানির চরখা দারদি থেকে গুরগাঁওতে আসে। পুলিশ জানিয়েছে, গত চার বছর ধরে গুরগাঁওতেই থাকছে সে।

অভিযোগকারিনীর কথায়, বহুবার অভিযুক্ত তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করেছে, কখনও কখনও ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করেছে। কিন্তু তিনি এই ব্যবহার পছন্দ করছেন না তা স্পষ্ট কথায় ওই ব্যক্তিকে জানিয়েও দেন তিনি। তরুণীর কথায়, যদিও তাঁর মা নিজের বয়ফ্রেন্ডের এই মনোভাবের বিষয়ে ওয়াকিবহাল ছিলেন, কিন্তু কখনও তাকে বাধা দেননি।

১৫ ডিসেম্বর তরুণীর মায়ের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং এই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য হুমকিও দেয়।

মা বাড়ি আসার সঙ্গে সঙ্গে তরুণী পুরো বিষয়টি মাকে জানান। কিন্তু বয়ফ্রেন্ডের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে বরং মেয়েকেই গালি গালাজ করতে থাকেন মা এমনকী মেয়েকে চড়ও মারেন।

এরপর পুলিশের দ্বারস্থ হন তরুণী। থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু সেখানেও মা হস্তক্ষেপ করতে থাকেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য বারবার মেয়েকে মানসিক চাপ দিতে থাকেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরে ধরার জন্য অভিযানও চালানও হচ্ছে। অভিযোগকারীনিকে তার সঙ্গে থাকার জন্য জোর করছে। কিন্তু অভিযোগকারীনি তার সঙ্গে থাকটা নিরাপদ বলে মনে করছেন না। এবং সেক্টর ৪৫-এ যে বাড়িটি তারা বাবা বানিয়ে গিয়েছেন, তাতে একাই থাকতে চাইছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত