সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিশরে গাড়িবোমা হামলা, ৮ সেনা নিহত

মিশরের উত্তরাংশে সিনাই অঞ্চলে গাড়িবোমা হামলায় ৮ জন সেনা নিহত হয়েছেন।

বিবিসি বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই হামলার ঘটনায় তিনজন হামলাকারীও নিহত হয়েছেন। বাকি হামলাকারীরা পালিয়ে গেছেন বলে একজন মুখপাত্র জানিয়েছেন।

এ ছাড়াও চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে আরো ১২ সেনা আহত হয়েছেন।

বেশ কয়েকবছর ধরে মিশরীয় সেনাবাহিনী ওই অঞ্চলের ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। কিন্তু এবারের হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ইসলামপন্থি গোষ্ঠীগুলো উত্তর সিনাইয়ে ৪শ’রও বেশি হামলার ঘটনা ঘটিয়েছে।

সিনাই প্রদেশের জিহাদি গোষ্ঠী ওই অঞ্চলের সবচে সক্রিয় জঙ্গিগোষ্ঠী। ২০১৪ সালে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করে।

প্রাথমিকভাবে গোষ্ঠীটিকে আনসার বেইত আল-মাকদিস বলা হতো। ২০১১ সাল থেকে গোষ্ঠীটি সিনাই উপদ্বীপে সক্রিয় রয়েছে।

গোষ্ঠীটির ১ হাজার থেকে ১৫শ’ সক্রিয় সদস্য রয়েছে বলে ধারণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি