রবিবার, জুলাই ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মেডিক্যাল কলেজে ভর্তিতে মান নিয়ে আপোশ নয়’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর মেধার মান নিয়ে আপোশ করা হবে না।

সচিবালয়ে রোববার চিকিৎসা শিক্ষা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) ও ডেন্টাল কলেজ অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ভর্তির সময় ন্যূনতম নম্বর অর্জনে যে ব্যর্থ হবে, সে কোনোভাবেই ভালো চিকিৎসক হওয়ার দাবি করতে পারে না। মেডিক্যাল শিক্ষার মান যে কোনো মূল্যে বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

মেডিক্যাল শিক্ষায় বেসরকারি বিনিয়োগকে উৎসাহ যোগাতে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশে চিকিৎসক সংখ্যা খুবই নগণ্য। সরকার সব সময় চায় দেশে চিকিৎসক চাহিদা মেটাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকুক। কিন্তু মেডিক্যাল শিক্ষার মান সমুন্নত রাখার দিকেও সকলকে সতর্ক থাকতে হবে।

সভায় স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিপিএমসিএ’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিদেশি ছাত্র-ছাত্রীদের বাংলাদেশে ভর্তির ক্ষেত্রে পাস নম্বর ধার্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে