মোদিকে খুনের হুমকি দিয়ে চিঠি


খুনের হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। হুমকি বার্তা দেয়া হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরকেও। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস)-এর একটি স্বাক্ষর করা পোস্টকার্ডে লেখা হুমকি চিঠিটি গত সপ্তাহে গোয়ার রাজ্য সচিবালয়ে পৌঁছায় বলে জানা গেছে। ইতোমধ্যেই ওই চিঠির প্রতিলিপি রাজ্যের সবকয়টি থানায় এবং অপরাধ দমন শাখা (এটিএস)-এ হস্তান্তর করেছে গোয়া পুলিশ।
মঙ্গলবার গোয়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এই খবর জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য পুলিশের সব নিরাপত্তা এজেন্সি এই চিঠির ব্যাপারে তদন্তে নেমেছে। খুব শিগগির এই চিঠির সূত্রও খুঁজে পাওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওই পুলিশ কর্তা। তিনি আরও জানিয়েছেন পোস্টকার্ডটির একেবারে নিচে আইএসআইএস’র স্বাক্ষর আছে। হমকি চিঠিতে ভারতজুড়ে গোহত্যা নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













