‘যত ষড়যন্ত্রই করা হোক না কেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আমরা নগরবাসী আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার অবদান শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। বাংলার জনগণ তা প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে ক্ষমতাকে থেকে বিচ্যুত করতে পারবে না। তিনি বলেন, মা-ছেলে মিলে লন্ডনে বসে কি ষড়যন্ত্র করছে আল্লাহ তায়ালাই ভালো জানেন।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













