”রাজধানীতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে”


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পূজা, আশুরা ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই সব এলাকায় নিরাপত্তা দিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি বলেন, এদের মধ্যে রয়েছে পুলিশ, গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ, আনসার সদস্য, র্যাব ও ডগ স্কোয়াড।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













