রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষ আদেশ রোববার


নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন থাকবে কিনা, সে বিষয়ে আগামী রবিবার আদেশের দিন ধার্য করেছে আপিল বিভাগ। ফখরুলকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করে।
আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন- খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন- জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফখরুল ইসলাম আলমগীরকে তিন মামলায় জামিন দেয়।
নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় মামলা তিনটি দায়ের করে পুলিশ। এদিকে, ২৮ জুন পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায়ও ফখরুলের জামিন বহাল রাখে আপিল বিভাগ। ফলে জামিনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এর মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু রাষ্ট্রপেক্ষের এই আবেদনে সেটি ঝুলে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













