লতিফ সিদ্দিকীর আসনে নির্বাচনের নতুন তারিখ
সাবেক মন্ত্রী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীর শূন্য আসন টাঙ্গাইল-৪ এর উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। পরিবর্তিত নতুন তারিখ ১০ নভেম্বর।
আজ নির্বাচন কমিশন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১ অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আবু হাফিজ জানান, হজ মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার জন্য তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে।
গত মঙ্গলবার সিইসি ঘোষিত তফসিলে ২৮ অক্টোবর এ উপনির্বাচনের ভোটের দিন রাখা হয়েছিল।
উল্লেখ্য, হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসন থেকে পাঁচবার নির্বাচিত লতিফ সিদ্দিকীকে গতবছর মন্ত্রিসভা থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়। এরপরও তার এমপি পদে থাকা নিয়ে প্রশ্ন উঠলে গত ১ সেপ্টেম্বর সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। এর দুই দিনের মাথায় স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণ করে আসনটি শূন্য ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













