রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে যান, চক্রান্ত করবেন না: খালেদাকে নাসিম

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‌‘লন্ডনে যান। কিন্তু চক্রান্ত করবেন না। আপনার কারণে নেতাকর্মীরা পালিয়ে ও জেলে আছেন।’

তিনি বলেন, ‘চক্রান্ত করলে ২০ দলীয় জোট নিঃস্ব হয়ে যাবে। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন, তখন আপনাদের সঙ্গে লড়াই হবে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু: অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এ সভার আয়োজন করে। সভায় এমএল সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একজন নেত্রী যখন বলেন খবর আছে, তার মানে ষড়যন্ত্র চলছে। এ খবরের উৎস লন্ডনে আছে। তাই তাড়াহুড়ো করে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।’

বুধবার খালেদা জিয়া আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের খবর আছে। ক্ষমতায় বেশি দিন নেই। এর জবাবে এ মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর।

সভায় আরও বক্তব্য রাখেন, কমউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াহেদুল ইসলাম, ন্যাপ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদ আহ্বায়ক রেজাউল হোসেন খান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে