নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হোসেনাবাদ গ্রামে আজ শনিবার সকালে নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশুটি।
শিশুটির নাম সাইফ আলী (৮)। সে হোসেনাবাদ গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে সাইফ আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পাচ্ছিল না।
আজ সকাল সাড়ে আটটার দিকে হোসেনাবাদ গ্রামসংলগ্ন হিসনা নদীতে সাইফের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, সাইফকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













