বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিবীয় উপকূল থেকে ৫ হাজার শরণার্থী উদ্ধার

লিবীয় উপকূল থেকে এবার প্রায় ৫ হাজার শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। নৌকা, রাবার বোটে চড়ে তারা ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির কোস্টগার্ড, নৌবাহিনী এবং ডক্টরস ইউথআউট বর্ডারসের উদ্ধারকর্মীরা কয়েকটি অভিযান চালিয়ে শনিবার প্রায় ৪ হাজার ৭০০ শরণার্থীকে উদ্ধার করে।

এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে, ২০টি পৃথক অভিযান চালিয়ে লিবীয় উপকূল থেকে ৪ হাজার ৩৪৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এক নারীকে মৃতাবস্থায় পাওয়া গেছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকর্মীরা।

এ ছাড়া গ্রিসের সহায়তায় পরিচালিত আরেকটি অভিযানের মাধ্যমে লিবীয় উপকূল থেকে ৩৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। একটি জাহাজে তাদেরকে ইতালির একটি বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক লাখ লোক জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। নৌকাডুবিতে প্রাণ গেছে অসংখ্য মানুষের। তারপরও যাত্রা থেকে নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প