শনিবার চট্টগ্রামবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে শনিবার চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস বিরোধী সমাবেশের মাধ্যমে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, এর আগে রাজশাহীবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় হয়। ধারাবাহিকভাবে প্রতিটি বিভাগের সঙ্গে একইভাবে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













