রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে দূরত্ব কমাতে প্রকল্প

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে দূরত্ব কমিয়ে আনতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ লিটারেসি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে দূরত্ব কমাতে প্রশিক্ষণ ভিত্তিক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের নৈতিকতার শিক্ষা দিতে হবে। আমাদের অফুরন্ত তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমরা যেমন খাদিজার উপর বর্বর হামলা দেখতে চাই না, তেমনি বদরুলের মতো কেউ যেন শিক্ষকতা পেশাকে কলুষিত করতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে।

শিক্ষায় নৈতিকতা ও পেশাগত উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী ৫ম জাতীয় শিক্ষক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ লিটারেসি অ্যাসোসিয়েশন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী রকিবুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী রাশেদা কে চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম এম সফিউল্লাহ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে