ষাটোর্ধ্ব বিধবার সাথে ১৬ বছরের কিশোরের প্রেম, অতঃপর বিয়ে
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া গ্রামে প্রেমের টানে ৬৫ বছর বয়স্কা বিধবা মহিলা আয়েশা বেগমের সাথে ১৬ বছরের যুবক আবু সাইদ ওরফে আবুর বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, আয়েশা বেগম রাংরাপাড়া একাডেমী মোড়ের একজন চায়ের দোকানী। তার স্বামী প্রায় ১৫ বছর পূর্বে মারা গেছে। আয়েশা বেগমের ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে, কন্যাদের বিয়ে দিয়েছেন নাতি নাতনীও রয়েছে। অপরদিকে আবু ছাইদ নলকুড়া গ্রামের রহিমা খাতুনের ছেলে। ছোটবেলায় তার পিতার মৃত্যু হয়। মানুষের বাড়িতে কাজ করে তার মা রহিমা দিনাতিপাত করে। এলাকাবাসী জানায় আবু ছাইদ আয়েশার বাড়ীতে মাটি কাটার কাজ করত।
সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জোড়ালো হলে গত ১৩ জানুয়ারী তারা ময়মনসিংহ জেলা নোটারী পাবলিকে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করে। এ ব্যাপারে আয়েশা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বয়সে আমার একজন মাথার ছাতা খুঁজে পেয়েছি। আবু সাইদের কাছে এত বুড়ো মহিলাকে বিয়ে করার কারন জানতে চাইলে সে জানায় আমার চোঁখ দিয়ে তো দেখতে পান না, যদি আমার চোঁখ দিয়ে দেখতেন তাহলে এমন বলতেন না, আমার ভাল লেগেছে, আমরা ভালবেসে বিয়ে করেছি এখানে বয়স বা দোষের কি? উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই নবদম্পতিকে দেখতে আসছে। এ ঘটনায় আয়েশা খাতুনের আত্মীয় স্বজন ক্ষোভ প্রকাশ ও এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













