সরকার আমাকে ‘বলির পাঠা’ বানাতে চাচ্ছে : কাউয়ুম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যাকে নেপথ্যে থাকা ‘বড় ভাই’ বলেছেন তিনি হলেন বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বক্তব্যের প্রেক্ষিতে মালয়ে গতরাতে মালয়েশিয়া থেকে কাউয়ুম কমিশনার ডেইলিস্টারকে বলেছন, সরকার আমাকে ‘বলির পাঠা’ বানাতে চাচ্ছে। তিনি অভিযোগ করে আরো বলেন, দেশে আরেকটি জজ মিয়া নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সরকার।
এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন, গেল ২০ অক্টোবর তাদের মধ্যবাড্ডার বাড়ির সামনে থেকে সাদা পোষাকধারী একটি কাউয়ুম কমিশনারের ভাই এমএ মতিনকে ধরে নিয়ে যায়। এরপর থেকে আার তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
এ বিষয়ে কাউয়ুম কমিশনার বলেন, ‘আমি শঙ্কিত পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে রেখে তার কাছ থেকে এ কথা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে যে ‘ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তাদের কাছে টাকা পাঠিয়েছি’। এ কথা স্বীকার না করা পর্যন্ত পুলিশ আমার ভাইয়ের গ্রেফতারের বিষয়টিও অস্বীকার করে চলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













