রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকার সুন্দরবন ধ্বংসে এগিয়ে যাচ্ছে: আনু মুহাম্মদ

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার মিলে সুন্দরবন পরিকল্পিতভাবে ধ্বংস করতে এগিয়ে যাচ্ছে। সুন্দরবনের পাশ্বে রামপাল ও ওরিয়ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে এই বন ধ্বংসে নেমেছে তারা। তিনি সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধে বাংলাদেশ ও ভারত সরকারের কাছে দাবি জানান। আজ শনিবার সকালে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান অধ্যাপক আনু মুহাম্মদ। আনু মুহাম্মদ আরো বলেন, বাংলাদেশের শেষ বন এটি। তবে এই বন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের সম্পদ। তাই সারা বিশ্বকে এই বন রক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রামপাল বিদ্যুত কেন্দ্র যদি পরিবেশবান্ধব হতো,সুন্দরবনের কোনো ক্ষতি না করতো তা হলে তো সরকার দেশের স্বাধীন বিশেষজ্ঞদের ভয় পেতো না। তিনি বলেন, এই প্রকল্পের যারা কনসালটেন্ট বিশেষজ্ঞ আছে তারাই কেবল রামপাল বিদ্যুত কেন্দ্রের পক্ষে কথা বলছে,সমর্থন করছে। তিনি বলেন, দেশের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ থাকলে আওয়ামী লীগের একটি বড়ো অংশই সুন্দরবনের পাশ্বে এই রামপাল বিদ্যুত কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতো। অপরদিকে সরকার নিজেই এধরণের প্রকল্প নিয়ে ভীতসন্ত্রস্থ। বৈজ্ঞানিক যুক্তি থাকলে তারা এই প্রকল্প নিয়ে জনগণের কাছে খোলামেলা কথা বলতে পারছে না। এই প্রকল্পের পক্ষে একজন স্বাধীন বিশেষজ্ঞ নেই।

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সাম্প্রতিক সুন্দরবন পরিদর্শন ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে এই সংবাদ সম্মেলনে মুল বক্তব্যে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ আব্দুল মতিনসহ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ, দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞগন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ