বুধবার, জুন ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকার ফাঁসিতে জাতি কলঙ্কমুক্ত হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

‘যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করবে সরকার, আর এরই ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসির মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়ে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে।

এসময় যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকবে বলে প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

একাত্তরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা, অপহরণ করে খুনের চারটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। বুধবার চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ। মোজাম্মেল হক বলেন, ‘একাত্তর সালে সাকা চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছেন, তা শুধু বাংলাদেশের মানুষই নয়, বিশ্ববাসী জানে। তিনি নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছেন, অন্যদেরকে অপরাধ করতে উৎসাহ দিয়েছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে