শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকা চৌধুরীর রায় চট্টগ্রামে নিরাপত্তা জোরদার!

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিল বিভাগের রায় ঘোষণাকে কেন্দ্র করে বুধবার চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে প্রস্তুত রাখা হয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্য। এছাড়াও জেলার মিরসরাই,সীতাকুণ্ড ও হাটহাজারী এলাকায় ভোর থেকে মাঠে নামছে ছয় প্লাটুন বিজিবি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) দেবদাস ভট্টাচার্য্য বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। এছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে ১০ জন নগরীতে বসবাস করেন। তাই তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ির ওপরও গোয়েন্দা নজরদারি থাকছে।’

এদিকে ২৮ বিজিবি ব্যাটালিয়নের মেজর তানভির মাহমুদ জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার মিরসরাই,সীতাকুণ্ড ও হাটহাজারিতে বুধবার ভোর থেকে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

এছাড়াও নগরীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুইক রিঅ্যাকশন ফোর্স হিসেবে দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, সাকা চৌধুরীর আপিল মামলা রায় বুধবার ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ