সুন্দরবন রক্ষায় দেশব্যাপী অর্ধদিবস হরতাল ২১ মার্চ
সুন্দরবন রক্ষার্থে ২১ মার্চ (সোমবার) দেশব্যাপী অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে সর্বজন বিপ্লবী দল। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন দলটির আহ্বায়ক প্রকৌশলী ইনামুল হক।
সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন থেকে বিরত থাকতে সরকারের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাধা দেয়ার জন্য দেশের সকল স্থানের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্ববানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দরবনকে ১৮৭৫ সালে `সংরক্ষিত বন` হিসেবে ঘোষণা দেয়া হয়। সুন্দরবনের ৩২৪ বর্গকিলোমিটার এলাকায় তিনটি বন্যপ্রাণী অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা বিষয়ক `চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ` পুরস্কার পেয়েছেন। আর তার হাতেই ধ্বংস হবে সুন্দরবন- এটা মানা যায় না।`
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কৃষিবিদ রফিক চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ লিয়াকত আলী, হাজী মো. শহীদ, তুসার রেহমান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













