সৌদিতে ৯ বাংলাদেশি শ্রমিক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টায়) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মাজমা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তারা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। কাজ শেষে আবাসস্থলে ফেরার পথে তাদের বহনকারী ট্রাকের সামনের চাকা আকষ্মিকভাবে বিস্ফোরণ ঘটে। ওই সময় ট্রাকটি একটি সেতু পার হচ্ছিল। পরে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।
তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাজমা কিং খালেদ জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। ওই ৯ জনই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী বলে জানা গেছে। আহত ২৭ জনেরও বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তবে ছুটির দিন থাকায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে এখনো এ বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে গত সোমবার জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে তায়েফ আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নাসির নামে একজন, বুধবার মদিনা রোডে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে বাংলামেইলকে জানান মাসুদ নামে এক প্রবাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













