স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চার কূটনীতিক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন চার দেশের কূটনীতিক। আজ বুধবার সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।
সূত্র জানায়, কূটনীতিকরা দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি তাদের অবস্থানও ব্যাখ্যা করবেন।
গত মাসের ৩০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজারকে খুন করে দুর্বৃত্তরা। এর কয়েকদিন পর রংপুরে খুন হন জাপানি নাগরিক হোশিও কোনিও। এই দুই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। কিছু দেশে এখনও সেই সতর্কতা বহাল রযেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













